৫৫তম বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটে ছাত্রশিবিরের “Run For Victory With Joypurhat Shibir” সমাবেশ
মো: মাসুম রেজা
জয়পুরহাট ঃ
৫৫তম বিজয় দিবস ২০২৫ উপলক্ষে “Run For Victory With Joypurhat Shibir” শীর্ষক ব্যানারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, জয়পুরহাট জেলার প্রাণকেন্দ্র পাচুর মোড়ে আয়োজিত এ সমাবেশে জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: তারেক হোসেন জুয়েল-এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয়ের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No comments